রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নাজমা আশরাফী। তিনি এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই নিয়োগের সঙ্গে রাঙ্গামাটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
নিয়োগ প্রজ্ঞাপন স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম।
নাজমা আশরাফী ২৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। করোনাকালীন সময়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নাজমা আশরাফী জানান, “গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি হয়েছে। খুব শীঘ্রই রাঙ্গামাটিতে যোগদান করব।”
রিপোর্টার্স২৪/আয়েশা