| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের নতুন ডিসি আশেক হাসান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ০৮:৫৭:১৫:পূর্বাহ্ন  |  ১২৭৫৩২৩ বার পঠিত
যশোরের নতুন ডিসি আশেক হাসান

বেনাাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। এরই অংশ হিসেবে সম্প্রতি যশোরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশেক হাসান। তিনি এর আগে ফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যশোরের প্রশাসনিক মহলে নতুন ডিসির আগমনকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী মহল আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন জেলা প্রশাসক এই অঞ্চলে উন্নয়ন কাজের গতি বাড়াবেন এবং নির্বাচনের আগের সময়টিতে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখবেন।

এদিকে বেশ সুনামের সাথে যশোর জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন আজাহারুল ইসলাম। ইতোমধ্যে তিনি সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন। এরমধ্যে তাঁকে সরিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে সরকার নিয়োগ দিলো মোহাম্মদ আশেক হাসানকে। 

নাম প্রকাশে অনিচ্ছুক-স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের একজন বলেন, বর্তমান জেলা প্রশাসক মাঠ প্রশাসনে দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত। নির্বাচনকালীন সময়ে তিনি যেখানেই থাকুন, তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন।

তবে, প্রজ্ঞাপনে বর্তমান ডিসি মো. আজহারুল ইসলামকে কোথায় বদলি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪