| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ১০:২৫:৫৭:পূর্বাহ্ন  |  ১২৪৪৬০৮ বার পঠিত
মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩২) নামে এক অটোচালক মারা গেছেন। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে বলে জানা গেছে । 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় মোহাম্মদ আলী ঘরের ভেতর এসে বিদ্যুৎ লাইনে অটোরিকশা চার্জ দেন।কিন্তু সেদিন লাইনে ত্রুটি থাকার কারণে তারে স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেজাবীন রশীদ বলেন, হাসপাতালে আসার আগেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪