| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকে ১২ জন বাংলাদেশিকে হস্তান্তর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ১১:৫৪:২১:পূর্বাহ্ন  |  ১২৬৩৪৮৬ বার পঠিত
কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকে ১২ জন বাংলাদেশিকে হস্তান্তর

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ অভ্যন্তরে ১৪৭ নং পিলারের বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

ফেরত আসা ১২ জন বাংলাদেশিদের বাড়ি খুলনা, রাজবাড়ি, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিএসএফ বিজিবির কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার সুবেদার শাহাবুদ্দিনের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কোম্পানি কমাণ্ডার সাব্বিন্দার সিং তাদের হস্তান্তর করে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় বিএসএফ কর্তৃক হস্তান্তর করা ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪