| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ১৩:২৬:৩১:অপরাহ্ন  |  ১২৬৫১৯২ বার পঠিত
লক্ষ্মীপুরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, নভেম্বর মাসেই গণভোটের আয়োজন ও নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের চক বাজার জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পূর্বক চক মসজিদ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে তারা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন চান, তবে সেটি হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই লক্ষ্যে নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে তারা জনগণকে সাথে নিয়ে আন্দোলনে মাঠে আছেন এবং থাকবেন।

বক্তারা আরও বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের পক্ষ থেকে পাঁচ গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে এবং জাতি তা মেনে নিয়েছে। কিন্তু বর্তমান সরকার একটি দলের এজেণ্ডা বাস্তবায়নে কাজ করছে। দেশের তৌহিদী জনতা তা কখনো মেনে নেবেনা। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহম্মদ, সেক্রেটারির এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবীর মুরাদসহ প্রমুখ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪