বগুড়া প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বগুড়া সদর আসনের মানুষের স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের ফুলবাড়ী, বৃন্দাবনপাড়া, সুবিল এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন সাইফুল ইসলাম। সেখানে উক্ত মন্তব্য করেন তিনি।
পথসভায় ভিপি সাইফুল ইসলাম আরও বলেন, ১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়াতে আবারও উন্নয়নের ছোঁয়া শুরু হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন বগুড়াতে এখনো দৃশ্যমান আছে। কাজেই নির্বাচনে তারেক রহমানকে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে বগুড়া সদর আসনে নির্বাচিত করে উন্নয়নের পথকে সুগম করবো ইনশাল্লাহ।
এ সময় সাইফুল ইসলামের সাথে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা এড. আলী আজগর, জেলা বিএনপি নেতা শাহ্ মোঃ মেহেদী হাসান হিমু, ফারুকুল ইসলাম ফারুক, তৌহিদুল ইসলাম বিটু, মাহমুদ শরীফ মিঠু, মাহিদুল ইসলাম গফুর, আব্দুল গফুর দারা, রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ফার্মার রফিকুল ইসলাম, হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম শফিক, সুলতান আহমেদ, এখতিয়ার উদ্দীন রানা, আবু জাফর জেমস্, সাইমুম ইসলাম, সোহেল শাহরিয়ার, সিলেট এড সেলিম রানা, রবিউল ইসলাম আওয়াল, কনক, সৈয়দ নাহিদ, আরিফিন খালিদসহ প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরকে