| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নয়: গণঅধিকার প্রার্থী আবু হানিফ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ১৪:৩৯:২৭:অপরাহ্ন  |  ১২৬২৬০৮ বার পঠিত
জুলাই সনদ নিয়ে জটিলতা সৃষ্টি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নয়: গণঅধিকার প্রার্থী আবু হানিফ

কিশোরগঞ্জ প্রতিনিধি : রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে গণঅধিকার পরিষদ মনোনীত কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের প্রার্থী, দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই সনদ নিয়ে কোনও ধরনের জটিলতা সৃষ্টি হলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত নাও হতে পারে। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে পরাজিত ‌‘পতিত স্বৈরাচার সরকার’ ভারত থেকে নির্বাচন বানচালের নানামুখী চক্রান্ত করছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় হোসেনপুর বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।

এসময় আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আগামীতে যোগ্য, সৎ ও মেধাবীদের সংসদে পাঠাতে পারলে ভবিষ্যতে আর কোনও ফ্যাসিবাদের জন্ম হবে না। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দলীয় প্রতীকের পাশাপাশি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। জুলাই সনদের পক্ষে গণভোটের রায় দিলে সংবিধান সংস্কার হবে এবং গত ১৫ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগ সারাদেশে যে চাঁদাবাজি, দখলদারি, মাদক ব্যবসা চালাতো, এখনও তা বন্ধ হয়নি। আগে আওয়ামী লীগ করতো, এখন অন্যরা করছে। এসব অপকর্ম থেকে দেশকে রক্ষা করতে আগামী নির্বাচনে ভালো মানুষকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪