| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিশোরগঞ্জ-২ আসন

প্রার্থী পরিবর্তনের দাবিতে তারেকের কাছে পত্র পাঠালেন মুক্তিযোদ্ধারা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ১৫:১১:১৮:অপরাহ্ন  |  ১২৪২১১৮ বার পঠিত
প্রার্থী পরিবর্তনের দাবিতে তারেকের কাছে পত্র পাঠালেন মুক্তিযোদ্ধারা
ছবির ক্যাপশন: বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন

কিশোরগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছেন জেলার ১৩ উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়কসহ জেলা ইউনিটের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৪ নভেম্বর) কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলা ইউনিট ও জেলা ইউনিট আহ্বায়কদের যৌথস্বাক্ষরিত ওই আবেদনপত্র তারেক রহমানের বরাবর প্রেরণ করা হয়।

এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের যৌথসভায় কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ঘোষিত তালিকায় অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হলেও তিনি এলাকায় বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। বিশেষ করে গ্রেনেড হামলাসহ বিভিন্ন মামলার বিতর্কিত তদন্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি সভায় তুলে ধরেন মুক্তিযোদ্ধারা।

এ ছাড়াও অ্যাডভোকেট জালালের বিরুদ্ধে সাতটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেন তারা। যৌথসভায় কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট জালাল উদ্দিনকে বাদ দিয়ে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানুকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১৩ উপজেলা মুক্তিযোদ্ধাদের যৌথসভার রেজুলেশন ও আবেদনপত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি আমলে নেবেন এবং জনগণের স্বার্থ বিবেচনায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪