| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় ৭ শতাধিক সনাতন পরিবারের বিএনপিতে যোগদান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ১৫:৩৩:১৫:অপরাহ্ন  |  ১২৬৬৭৪৪ বার পঠিত
নওগাঁয় ৭ শতাধিক সনাতন পরিবারের বিএনপিতে যোগদান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ফজলে হুদা বাবুলের প্রতি আস্থা ও ভালোবাসা প্রদর্শন করে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। ধানের শিষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন তারা।

এর আগে ৬ নভেম্বর উপজেলার শুরকালি মাঠে ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার বিএনপিতে যোগ দিয়েছিল।

মিঠাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জগপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি সদ্য ঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, নওগাঁ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ কুমার কুণ্ডুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অনেক দিন সনাতনী সম্প্রদায়ের মানুষের বিএনপিকে ভোট দেওয়ার সুযোগ হয়নি। ফজলে হুদা বাবুল এলাকার পরিচিত ও স্বজনসম ব্যক্তি হওয়ায় এবার তাকে এমপি নির্বাচিত করতে ধানের শিষে ভোট দেবেন বলে জানান তারা। একই সঙ্গে তারা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি তুলে ধরেন।

অনুভূতি জানতে চাইলে ফজলে হুদা বাবুল বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও স্বাধীনতার পক্ষে। আজ যারা স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, আমার গায়ে একফোটা রক্ত থাকতে কোন সনাতনীর দিকে কারো চোখ তুলে কথা বলার সাহস হবে না।

ফজলে হুদা জানান, বদলগাছী ও মহাদেবপুরে প্রায় সব সনাতন ধর্মাবলম্বী পরিবার বিএনপিকে সমর্থন করছেন। তিনি এমপি নির্বাচিত হলে সনাতনী জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নকে সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪