| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের মাটিতে ভোট ডাকাতির নির্বাচন করতে দেওয়া হবে না: মাওলানা রফিকুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ১৬:১৭:৩২:অপরাহ্ন  |  ১২৭৫৩৮১ বার পঠিত
বাংলাদেশের মাটিতে ভোট ডাকাতির নির্বাচন করতে দেওয়া হবে না: মাওলানা রফিকুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে আর ভোট ডাকাতির নির্বাচন করতে দেওয়া হবে না। কোন ভোটকেন্দ্র দখলের নির্বাচন কোন দুর্বৃত্তকে করতে দেওয়া হবে না। এই বাংলাদেশ কারও বাবার দেশ নয়, কোন পরিবারের দেশ নয়। ১৮ কোটি মানুষের বাংলাদেশ কিভাবে চলবে তার সিদ্ধান্ত নেবে জনগন।’

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরাতৈলে স্থানীয় জামায়াতে ইসলামি আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামি ইসলামকে ক্ষমতায় বসাতে চায়। জনগন যদি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় নেয়, আমরা জনগনের রাজা হব না, সেবক হবো। সকলকে সাথে নিয়ে এই দেশকে সুন্দরভাবে ঢেলে সাজানো হবে।’

তিনি আরও বলেন, ‘হিন্দুদের বিষয়ে জামায়াতে ইসলামির বক্তব্য পরিস্কার। সকল নাগরিক সমান অধিকার পাবে, ধর্মীয় স্বাধীনতা পাবে। কারন হিন্দুরাও এই দেশের একটি অংশ।’

এসময় আরও বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যক্ষ শাহজাহান আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪