| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খিলগাঁওয়ে মায়ের ওপর অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ২২:৪৩:০৯:অপরাহ্ন  |  ১২৪২৩৫৬ বার পঠিত
খিলগাঁওয়ে মায়ের ওপর অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ের চৌরাস্তা ঝিলপাড় এলাকার একটি বাসায় মো. সিফাত (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিফাতকে নিয়ে আসা চাচাতো ভাই ওসমান বলেন, সিফাত একটি কলেজের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। বাসায় অতিরিক্ত মোবাইল ব্যবহার করায় ওর মা বকাঝকা করে। মায়ের ওপর অভিমান করে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সিফাতকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪