| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে রেল-মেডিকেল-বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৫ ইং | ০৮:৪৪:৫৪:পূর্বাহ্ন  |  ১২৭৬২২১ বার পঠিত
ঝিনাইদহে রেল-মেডিকেল-বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে সংশ্লিষ্ট বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল এবং চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে মানুষ। তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানান।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচীতে আইনজীবী এস এম মসিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক এন এম শাহজালাল, বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাবলু, রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাড. আলাউদ্দিন আল আজাদ, কমিউনিষ্ট পার্টির সভাপতি স্বপন কুমার বাগচী, বাসদ সভাপতি এ্যাড. আসাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪