| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর-২ আসনে প্রার্থী পরিবর্তনের জন্য বিএনপির হাইকমান্ডের কাছে লিখিত আবেদন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৫ ইং | ০৯:২৪:৩৭:পূর্বাহ্ন  |  ১২৮৩৩১৯ বার পঠিত
যশোর-২ আসনে প্রার্থী পরিবর্তনের জন্য বিএনপির হাইকমান্ডের কাছে লিখিত আবেদন

বেনাপোল প্রতিনিধি : যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের আবেদন করেছেন উপজেলা দুটি বিএনপির শীর্ষ ৫২ নেতা। গত ১০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর তারা  একটি আবেদন করেন।

চৌগাছা উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সালাম স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে যে, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতাগণ যশোর-২ আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তনে পুনঃবিবেচনা করার আবেদন জানিয়েছে।

আব্দুস সালাম আরো জানান, আমাদের ২৭জন নেতার স্বাক্ষরিত আবেদন জমা দিয়েছি। কারণ যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তার সাথে দলের নেতাকর্মী ও জনগণ কারো সম্পর্ক নেই। আন্দোলন,সংগ্রামে তার কোন ভূমিকা ছিলো না। এমন প্রার্থীর পক্ষে কর্মীদের মাঠে নামানো কঠিন।

দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখা যে কোন নেতাকেই মনোনয়ন দেয়া হোক তার পক্ষে আমরা নির্বাচন করবো।

ঝিকরগাছা উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুন, আবেদন জানানোর বিষয়টি নিশ্চিত করে জানান,আমরা মনে করছি জামায়াতের প্রার্থীর বিপরীতে ভাবীকে (সাবিরা সুলতানা মুন্নী) বিজয়ী করা অসম্ভব। তার জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে আমরা নতুন প্রার্থী প্রত্যাশী।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সারাদেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওইদিন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবিরা সুলতানাকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। ২০১৪ সালে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪