| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে বসতঘর থেকে ৪৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৫ ইং | ১১:২২:৩৯:পূর্বাহ্ন  |  ১২৬৭৩১৪ বার পঠিত
শেরপুরে বসতঘর থেকে ৪৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে একটি বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা। 

শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মহরম আলীর ছেলে মাজহারুলের (২৬) বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহর নেতৃত্বে অভিযানকালে ৪৮৯ বোতল মদ উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, মাজহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪