শেরপুর প্রতিনিধি : মামলার তদন্তকালীন ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ ও বিচার প্রক্রিয়ায় সাজার হার বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১৫ নভেম্বর) শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, এ প্রশিক্ষণ জেলা পুলিশের তদন্ত প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকরী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলন ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া । এসময় তারা আইনি দৃষ্টিকোণ থেকে তদন্তের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেন। একইসাথে,সুষ্ঠু ও নির্ভুল তদন্তের মাধ্যমে আদালতে সাজার হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরসহ প্রায় ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা গোয়েন্দা শাখারপরিদর্শক রেজাউল ইসলাম খান, কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমানসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/মিতু