| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারী সরকারি কলেজের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৫ ইং | ১২:০৭:১৫:অপরাহ্ন  |  ১২৪৭৬৪৩ বার পঠিত
নীলফামারী সরকারি কলেজের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শহরের কলেজ স্টেশন এলাকার ব্যবসায়ী জহুরুল ইসলাম মাসুদের কন্যা রাফিয়া জানাত তানহা (৫) এবং নীলফামারী সোনালী ব্যাংকের কর্মকর্তা মতিউর রহমানের কন্যা সাফরিন (৬) নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।

নীলফামারী দমকল বিভাগের সদস্যরা পানিতে নেমে বহু চেষ্টার পর তাদের নিথর দেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪