শেরপুর প্রতিনিধি : ‘পৃথিবীর আলো-বাতাসে আমি আমার ছেলেমেয়েদের নিয়ে বেঁচে থাকতে চাই।’ জীবন রক্ষায় চিকিৎসা সহযোগিতার জন্য এভাবেই করুণ আর্জি জানিয়েছেন,শেরপুর সদর উপজেলা লছমনপুর ইউনিয়নের কাজির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো:রাকিবুল ইসলাম।
কিডনি বিশেষজ্ঞ ডা. গোবিন্দ চন্দ্র বর্মনের চিকিৎসাধীন রাকিবুলের প্রতিমাসে চিকিৎসা বাবত খরচ প্রায় লাখ টাকা। ডাক্তার বলেছেন, তার কিডনির ক্রিয়োটিন ৮:২। যেকোন সময় ডায়ালাইসিস লাগতে পারে।কিন্তু বিপুল পরিমাণ এই অর্থ তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
রাকিবুল বলেন, ‘আমি এক সময় শেরপুর ক্রীড়া অঙ্গনের সদস্য ছিলাম, ভাল খেলতাম। শেরপুর সরকারি কলেজের হয়ে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় ৪ বছর যাবত আমার বাবার লাখ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন আর বাবার পক্ষে চিকিৎসার টাকা বহন করা সম্ভব হচেছ না।তাই আমার জীবন বাঁচাতে আমি আপনাদের কাছে সাহায্য চাই। আপনাদের সাহায্যে আমি আরো কিছুদিন বেঁচে থাকতে পারবো। ’
নিচের দেওয়া বিকাশ নাম্বারে অনুদান পাঠাতে পারেন: ০১৮৫৩৫২৭৫৬৫।
রিপোর্টার্স২৪/মিতু