| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের আগে জাল নোট আতঙ্ক, বেনাপোল-শার্শা সীমান্তে সতর্ক বিজিবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৫ ইং | ১২:৫৪:১৮:অপরাহ্ন  |  ১২৮২৮৪০ বার পঠিত
ভোটের আগে জাল নোট আতঙ্ক, বেনাপোল-শার্শা সীমান্তে সতর্ক বিজিবি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তাদের ধারণা, কিছু মহল নির্বাচনকালীন অস্থিতিশীলতা সৃষ্টি ও ভোটারদের বিভ্রান্ত করতে বাজারে জাল নোট ছড়ানোর চেষ্টা করতে পারে। এসব জাল নোট নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতেও ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল নোট প্রবেশের কয়েকটি ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে দেশের ব্যস্ততম স্থলবন্দর বেনাপোল ও শার্শা সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

চলতি বছরের ২১ জুন বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ৯ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে খালিদ হোসেন (১৭) কে আটক করা হয়। ইজিবাইকে করে যশোরের দিকে যাওয়ার সময় বিজিবির টহলদল তাকে আটক করে শারীরিক তল্লাশি চালিয়ে প্যান্টের ভেতর থেকে এক হাজার টাকার ৯২০টি জাল নোট উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল ও শার্শা এলাকার সঙ্গে ভারতের প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সাদিপুর, ঘিবা, রঘুনাথপুর, ধান্যখোলা, গাতীপাড়া, বড় আঁচড়া, পুটখালী, কাশিপুর, শিকারপুর, শালকোনা, রুদ্রপুর, গোগা ও অগ্রভুলোটসহ গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে কড়াকড়ি নজরদারি আরোপ করা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যাত্রী ও পণ্যবাহী গাড়ির তল্লাশি বাড়ানো হয়েছে। বেনাপোল স্থলবন্দরে প্রবেশ ও প্রস্থানকারী যাত্রীদের লাগেজ স্ক্যানিং, নোট শনাক্তকরণ যন্ত্র এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “নির্বাচন সামনে রেখে সীমান্তে জাল নোট, অস্ত্র ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। সম্ভাব্য চোরাচালানের রুটগুলো সম্পূর্ণ সিল করা হয়েছে, যাতে কোনো ধরনের চোরাচালান কার্যক্রম চালানো না যায়।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪