| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে পুলিশকে কামড়ে পলালো ছাত্রদল নেতা,আটক ৪

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৫ ইং | ১৫:৩০:১৫:অপরাহ্ন  |  ১২৪৪৯৯২ বার পঠিত
বরিশালে পুলিশকে কামড়ে পলালো ছাত্রদল নেতা,আটক ৪
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বরিশাল প্রতিনিধি: বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালিয়েছেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার। 

শুক্রবার (১৪ নভেম্বর) দিনগত রাত দুইটার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আসামি মাসুমসহ উপস্থিত অন্যান্য ব্যক্তিদের হামলায় লাঠি এবং ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে নামধারী আসামি করে শনিবার কোতয়ালী থানায় মামলা করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেপ্তার আসামিরা হলেন,বরিশাল নগরীর ভাটারখাল এলাকার রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পি আক্তার।

মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি বছর দায়ের হওয়া একটি মামলা আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। তাই পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে ভাটারখাল এলাকায় যায়। তখন পুলিশের উপস্থিতি দেখে মাসুম ও তার পরিবারের সদস্যরা অতর্কিত হামলা চালায়। এসময় ৬০-৭০ জন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও ইটছুঁড়ে চালানো হামলায় এসআই নাসিম হোসেন গুরুতরসহ তিন পুলিশ সদস্য আহত হয়। 

মাসুম পুলিশের হাতে হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ওসি মিজানুর রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪