| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনা ইন্ডিয়ায় বসে নানান ষড়যন্ত্র করছে: দুলু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৫ ইং | ১৫:৪৭:০৪:অপরাহ্ন  |  ১২৮১৯৩৭ বার পঠিত
হাসিনা ইন্ডিয়ায় বসে নানান ষড়যন্ত্র করছে:  দুলু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী  অ্যাডভোকেট এম  রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাসিনা ইন্ডিয়ায় বসে নানান ষড়যন্ত্র চক্রান্ত করছে, তাদের টার্গেট বিএনপিকে ঠেকাতে হবে। প্রয়োজন হলে এই আওয়ামী লীগ পাকিস্তানের সাথে হাত মিলাবে, প্রয়োজন হলে জামাতের সাথে হাত মিলাবে।  

আজ শনিবার(১৫ নভেম্বর) বিকেলে  নাটোর সদরের  ১ নং.ছাতনী  ইউনিয়নের পণ্ডিতগ্রাম  সাবিনা ইয়াসমিন ছবি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  লক্ষ্যে কর্মী সম্মেলনে এই সব কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষের একমাত্র প্রতীক ধানের শীষ,  ধানের শীষ হচ্ছে দেশের মানুষের স্বাধীনতার প্রতীক। দাবি আদায়ের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। এই ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষায় আছে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ,  যুগ্ম আহব্বায়ক  মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম,কাজী শাহ আলম, সদর উপজেলা  বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুব দলের সভাপতি  এহাই তালুকদার  ডালিম সহ বিএনপির নেতা কর্মীরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪