| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১১:০৯:০১:পূর্বাহ্ন  |  ১২৭৩২৬৮ বার পঠিত
বাগেরহাটে ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বাগেরহাট প্রতিনিধি : মহাসড়ক থেকে নসিমন, করিমনসহ বিআরটিসির অবৈধ বাস চলাচল বন্ধ না হলে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতির নেতারা।

রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, আমরা বহুবার স্থানীয় জেলা প্রশাসন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। কোনো সুরাহা হয়নি। আমাদের ৩ দফা দাবি যদি ১ ডিসেম্বরের ভেতর মানা না হয় তাহলে ২ ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাগেরহাট-রূপসা আন্তজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. সামাদ মোল্লা, ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বাবু, মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর আন্তজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি অশোক কুমার দাশ, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনসহ দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটের ১০টি মালিক সমিতির নেতৃবৃন্দ।

সাংবাদিক সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪