| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১১:২৯:০৫:পূর্বাহ্ন  |  ১২৮২২১০ বার পঠিত
গাংনীতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম (৮২) বার্ধক্যজনিত কারণে শনিবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অংসখ্য গুনাগ্রহী রেখে গেছেন।


রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় রাষ্ট্রীয়ভাবে এই বীরের শেষ বিদায় দেওয়া হয়। তার মরদেহের উপর স্বাধীন বাংলার পতাকা দিয়ে আবৃত করা হয়। রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনারের নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।


গাংনী পৌরসভাধীন শিশিরপাড়া গ্রামের বাড়িতেই তার জানাযা অনুষ্ঠিত হয়। স্বনামধন্য এ শিক্ষকের জানাযা নামাজে অংশগ্রহন করেন সাবেক এমপি আমজাদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, উপজেলা জামাতের আমির রবিউল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪