| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষের জেরে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ০৬:০৭:৪০:পূর্বাহ্ন  |  ২০৬৩১৪৫ বার পঠিত
বরিশালে শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষের জেরে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকাসহ সব দূরপাল্লা ও আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে টার্মিনাল থেকে কোনো দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটের বাস ছাড়েনি। তবে কয়েকটি বিআরটিসির বাস সীমিতভাবে চলাচল করেছে।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের সময় অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয় এবং ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সেনাবাহিনী হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার সকালে টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীরা বাস চলাচল বন্ধ দেখে কেউ বাড়ি ফিরে যাচ্ছেন, আবার কেউ অতিরিক্ত ভাড়া গুনে বিকল্প বাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

বাস মালিক গ্রুপের সভাপতি মীর মোশাররফ হোসেন জানান, প্রায় শতাধিক বাস ভাঙচুর করা হয়েছে, যার ক্ষতির পরিমাণ তিন থেকে চার কোটি টাকা।

অন্যদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের সুপারভাইজারের সঙ্গে কথাকাটাকাটির পর পরিবহন শ্রমিকরাই সংঘর্ষের সূত্রপাত করে। তারা দাবি করেন, কোনো শিক্ষার্থী বাসে আগুন বা ভাঙচুর করেনি। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪