| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরিরামপুরে বিএনপি নেতার বাসায় হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১২:২০:২৯:অপরাহ্ন  |  ১২৬০১৫০ বার পঠিত
হরিরামপুরে বিএনপি নেতার বাসায় হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হরিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে শনিবার সন্ধ্যায় তাকে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রোববার লুৎফর রহমানকে আদালতে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাসভবনে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে হামলা ও বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল।

এ মামলায় ৮৬ জনের নাম উল্লেখসহ আরও ৫০–৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তাদের মধ্যে লুৎফর রহমান অন্যতম। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি মো. মজিবুর রহমান।

পুলিশ জানিয়েছে, লুৎফর রহমান গ্রেপ্তার হওয়ায় আলোচিত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪