| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রলারসহ ২৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১২:৪৪:৪০:অপরাহ্ন  |  ১২৮২১১৫ বার পঠিত
ট্রলারসহ ২৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড
ছবির ক্যাপশন: ফাইল ফটো

চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ২৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। শনিবার (১৫ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় পথ হারিয়ে ট্রলারটি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলীয় এলাকায় বাংলাদেশ জলসীমায় অবস্থানকালীন সময়ে আটক করা হয়।

চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের এ ট্রলারের মালিক সৈয়দ নূর জানিয়েছেন, ট্রলারের মাঝিরা তাদের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটকের বিষয়টি জানিয়েছেন। তারা ঘটনাটি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরকে জানিয়েছেন। সবশেষ খবর পাওয়া গেছে, ট্রলার ও আটক জেলেরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা কোস্টাল থানার হেফাজতে রয়েছে।

আটক করে নিয়ে যাওয়া মাঝিরা হলেন—মোহাম্মদ জাহাঙ্গীর, তার ভাই আবু বকর, চালক ফেরদৌস, সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসিন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতু, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৈহিদ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে।

এ বিষয়ে চট্টগ্রামের সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তারের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪