| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে বিএনপি মনোনীত প্রার্থীর থিম সং প্রকাশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ০৭:০০:১৪:পূর্বাহ্ন  |  ১৯৭৪০১২ বার পঠিত
খাগড়াছড়িতে বিএনপি মনোনীত প্রার্থীর  থিম সং প্রকাশ

খাগড়াছড়ি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া। আজ  মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় মাঠে এ অঞ্চলের মানুষের জীবন মান, সম্প্রীতি , উন্নয়ন ও পাহাড়ের আবহ ধারণ করে তিনি নির্বাচনী থিম সং উদ্বোধন করেন।

ওয়াদুদ ভূইয়া বলেন, “আমার লক্ষ্য হলো খাগড়াছড়ির মানুষকে শিক্ষিত, সুস্থ ও সংস্কৃতিসম্পন্ন জীবনযাপন করতে সাহায্য করা। সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এবং স্থানীয় শিল্প-সংস্কৃতিকে সমর্থন করাই আমাদের মূল প্রতিশ্রুতি।”

স্থানীয়রা জানান, ওয়াদুদ ভূইয়ার থিম সং উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা নতুন মাত্রা পেয়েছে। উপস্থিত এক শিক্ষক বলেন, “এ ধরনের সাংস্কৃতিক পরিবেশনা নির্বাচনী প্রচারণাকে শুধুমাত্র ভোটের হাতিয়ার নয়, বরং সমাজকে একত্রিত করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪