| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ভারতীয় মদসহ ২ জন আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৩:০২:১৫:অপরাহ্ন  |  ১২৭৩৯৩৭ বার পঠিত
শেরপুরে ভারতীয় মদসহ ২ জন আটক

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় ৯ বোতল ভারতীয় মদসহ একটি মোটরসাইকেল জব্দ এবং ২ জনকে আটক করেছে নকলা থানা পুলিশ। ১৫ নভেম্বর শনিবার রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার ধনাকুশা পুরাতন বাজার এলাকা থেকে ওই মদসহ মোটরসাইকেল জব্দ এবং ২ জনকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া কামারপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) এবং আন্ধারিয়া বানিয়াপাড়া এলাকার আবদুস ছালামের ছেলে মো. নুরুজ্জামান (৪৫)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় নালিতাবাড়ী থেকে আসা একটি মোটরসাইকেলকে গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলের চালক ও আরোহীর হেফাজতে থাকা ৯ বোতল ভারতীয় মদসহ মোটরসাইকেলটি জব্দ এবং মোটরসাইকেলের চালক ও আরোহীকে আটক করা হয়। রবিবার দুপুরে ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪