| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারীকে ক্ষমতার বাইরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : সেলিমা রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৩:৫৭:৪১:অপরাহ্ন  |  ১২৭৬৫৩৮ বার পঠিত
নারীকে ক্ষমতার বাইরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : সেলিমা রহমান

মাগুরা প্রতিনিধি : নারীকে ক্ষমতার বাইরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান।

রবিবার (১৬ নভেম্বর) মাগুরা জেলার শালিখা উপজেলায় নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে ‘সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা: বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাত শক্তিশালী করুন। নারী ও শিশুদের উন্নয়ন তথা দেশের উন্নয়নে বিএনপির কোন বিকল্প নেই।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের সাংসদ প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। এ সময় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪