| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ০৮:২৮:১১:পূর্বাহ্ন  |  ২০৬২৯১১ বার পঠিত
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তোফাজ্জেল বিশ্বাস নামের এক শিক্ষক নিহত হয়েছেন। রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জেল বিশ্বাস চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দলিয়ারপুর গ্রামের জামাত আলীর ছেলে ও দরবেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

জানা গেছে, তোফাজ্জেল বিশ্বাস দরবেশপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে পুরাতন দরবেশপুর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪