রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ফায়ার সার্ভিস যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের মরদেহ করে হাসপাতালে পাঠায় । আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলতাফ হোসেন জানান , গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া, অন্তত ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানি বলেন, বাসচালক ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই চারজন মারা যান।
তিনি আরও বলেন, 'ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো নিহতদের পরিবারকে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি