| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৫:০৭:৫৬:অপরাহ্ন  |  ১২৪০৪৮২ বার পঠিত
শার্শায় কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের একটি কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে রাখা বালতির ভেতর এসব ককটেল দেখতে পান স্থানীয় দুই ভাই। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জানা যায়, স্থানীয় মোজাম্মেল হক ও তার ভাই দরুদ আলী তাদের পিতার কবর জিয়ারতের জন্য বাগানপাড়ার কবরস্থানে যান। এ সময় তারা কাঠের গুড়া ভর্তি দুটি বালতি দেখতে পান। একটি বালতি সরানোর পর ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে সন্দেহ হলে তারা দ্রুত বিষয়টি গোগা বিজিবি ক্যাম্পে জানান।

গোগা বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাটি শার্শা থানা পুলিশকে অবহিত করলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কবরস্থান ও আশপাশের এলাকা থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বিস্ফোরকগুলো কোথা থেকে এলো এবং কী উদ্দেশ্যে কারা রেখেছে তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪