| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১০:০৫:৪১:পূর্বাহ্ন  |  ২০৬০১২১ বার পঠিত
শেরপুরে গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল

শেরপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনের প্রতি সমর্থন জানিয়ে শেরপুরে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতের কোনো এক সময়ে পৌর শহরের সরকারি টেকনিক্যাল স্কুল এলাকায় শেরপুর–ময়মনসিংহ সড়কে ওই ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আতিক ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানসহ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।

মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ ও সংসদ সদস্য আতিউর রহমান আতিকের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, এর আগে তাঁরই নির্দেশনায় সদর উপজেলার ভাতশালা এলাকায় আওয়ামী লীগের লকডাউনের সমর্থনে আরও একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওই সময় পুলিশের অভিযানে গ্রেপ্তার হন পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব মিয়াসহ ৮ নেতা–কর্মী।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪