| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে চার মামলা, আসামি ৯১০ জন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৯:১০:৫৯:অপরাহ্ন  |  ১২৫০৮৬২ বার পঠিত
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে চার মামলা, আসামি ৯১০ জন
ছবির ক্যাপশন: সংগৃহীত

মিন্টু হক, গোপালগঞ্জ:  গোপালগঞ্জে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা দায়ের হয়েছে। সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় দায়ের হওয়া এই মামলাগুলোতে নাম-ঠিকানাসহ ২০০ জন এবং অজ্ঞাতনামা মিলিয়ে মোট ৯১০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। তিনি জানান, গত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়। এসব মামলার মধ্যে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে একটি মামলায় প্রধান আসামি করা হয়েছে। সদরের দুটি মামলায় ১০০ জনের নাম উল্লেখসহ মোট ৫৭০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, সেখানে দায়ের করা মামলায় ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০ জনসহ মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার হওয়া একজনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ওসিও জানান, সেখানে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনসহ মোট ২৮৪ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর কর্মসূচির সময় গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের একটি গাড়ি এবং সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই দিনে জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪