অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুই দফায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাগর ও নবীন নামে দুই রিক্সাচালক আহত হয়েছেন।
রোববার ১৬ নভেম্বর রাত ১০টার দিকে বাসস্ট্যান্ডের ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে প্রথমে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
ঘটনা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, বিস্ফোরণে আহত দুই রিক্সাচালককে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।
রিপোর্টার্স২৪/বাবি