| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ২১:৪৬:৫৬:অপরাহ্ন  |  ১২৭৮৭৬০ বার পঠিত
মোহাম্মদপুরে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ডেস্ক : রবিবার (১৬ নভেম্বর) রাতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

রাজধানীর মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজুকে (৩০) একটি বিদেশি রিভলভারসহ গ্রেফতার করেছে র‍্যাব-২।

র‍্যাব-২ এর মিডিয়া এএসপি মো. শামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করে অস্ত্রটি দিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। রিভলভারটি জব্দ করে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪