| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে বাসে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০০:৪৩:৪০:পূর্বাহ্ন  |  ১২৬৯৮৯৯ বার পঠিত
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে বাসে আগুন

রিপোর্টার্স২৪ডেস্ক : রাজধানীর তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এবং আমতলী মোড় এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জানে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পর মহাখালীর আমতলী মোড় এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত পানির ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

জানে আলম আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার ১৭ নভেম্বর দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এসব ঘটনা ঘটে।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে  রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও আগুন সন্ত্রাসের ঘটনা ঘটেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪