| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও ক্রিম জব্দ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ২৩:৫১:৫০:অপরাহ্ন  |  ১৯৭২৯১৩ বার পঠিত
শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও ক্রিম জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি–নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। এর মধ্যে সিগারেট ৩২৬ কার্টন ও নিষিদ্ধ ক্রিম রয়েছে ৪৮ পিস।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কাস্টমস, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব সিগারেট ও ক্রিম জব্দ করা হয়। রাত ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ইউএস–বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস–৩৪৪–এর যাত্রী মো. রাকিবুল ইসলামের ব্যাগে তল্লাশি চালিয়ে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমগুলো জব্দ করা হয়।

সিগারেট জব্দের ফলে ১১ লাখ ৪১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। আটককৃত সিগারেটের চালান ডিএম মূল্যে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। এছাড়া প্রথমবার হওয়ায় আটক যাত্রীকে মুচলেকাসহ মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪