| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে প্রবাসী হত্যার প্রধান আসামি বিএনপি নেতা রবি গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৬:৫২:৫৮:পূর্বাহ্ন  |  ১২৭৩৫৫৯ বার পঠিত
ঝিনাইদহে প্রবাসী হত্যার প্রধান আসামি বিএনপি নেতা রবি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামিকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-৬ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে সদর উপজেলার কালাগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়া প্রবাসী মাহাবুবকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪