| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালপুরে প্রতারক চক্রের দুই সদস্য আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৮:৪৬:১৬:পূর্বাহ্ন  |  ১২৪৭৩০০ বার পঠিত
লালপুরে প্রতারক চক্রের দুই সদস্য আটক

নাটোর প্রতিনিধি : নাটোর জেলার লালপুর থানার গোপালপুর পৌরসভাধীন গোপালপুর বাজার এলাকা থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) গোপালপুরের কাঠ ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের কাছ থেকে টাকা আদায় করার সময় তাঁদের আটক করা হয়। চক্রটি নারীদের দ্বারা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোককে ফাঁদে ফেলে চাঁদা আদায় করতো।

জানা গেছে, রবিবার সকালে একইভাবে তারা গোপালপুরের কাঠ ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের নিকট থেকে চাঁদা আদায় করে এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যায়। এ সংবাদের প্রেক্ষিতে লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মো. রফিকুল ইসলামের নেতৃত্বে থানার একটি টিম গোপালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চক্রের মূল হোতা মো. ওয়াহেদ আলী ওরফে সেন্টু (৩১) এবং তাঁর সহযোগী মো. মাহমুদ হোসেন শাকিল ওরফে মাবুদ (৩৮)-কে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

আটক ওয়াহেদ এবং শাকিলের হেফাজত থেকে হাবিবুরের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুইজনসহ তাঁদের সহযোগীদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪