| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খামার মালিককে বেঁধে গরু ছিনতাই

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৯:১৫:৪৬:পূর্বাহ্ন  |  ১২৩৯১৭৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খামার মালিককে বেঁধে গরু ছিনতাই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী এলাকায় খামার মালিককে বেঁধে গুরুতর আহত করে ৯টি গরু ও ২টি মোবাইল ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী এ এইচ আল মাসুদ রয়েল (৩২) বালিয়াডাঙ্গী থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি খামারের দক্ষিণ–পশ্চিম পাশের বাঁশের বেড়া কাটিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর কাঠের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করলে খামার মালিক অচেতন হয়ে পড়েন। এরপর ঘর থেকে একটি স্মার্টফোন ও একটি নোকিয়া বাটন ফোন এবং খামারের তালা ভেঙে ৯টি গরু নিয়ে যায়। গরুগুলোর মোট আনুমানিক মূল্য ৫ লাখ ২৩ হাজার টাকা।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর অভিযান চালিয়ে শনিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মোঃ সলিম উদ্দিন (৫২), পিতা মৃত কলিম উদ্দিন, গ্রাম বড়বাড়ী,মোঃ সিরাজ (৩৪), পিতা মোঃ নজরুল ইসলাম, গ্রাম বড়বাড়ী, মোঃ সাদেকুল ইসলাম (৪৫), পিতা মোঃ নজরুল ইসলাম, গ্রাম বড়বাড়ী তাদের তিনজনেরই বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার।

পুলিশ জানিয়েছে, অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে অভিযান চলছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ঘটনাস্থল থেকে একটি মিনি ট্রাক বা পিকআপযোগে গরুগুলো নিয়ে চলে যায়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪