জামালপুর প্রতিনিধি : জামালপুরে সাংবাদিক ও প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন মারা গেছেন ।সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের গেটপার এলাকার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
পারিবারিক সুত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারুল ইসলাম মিলন দীর্ঘদিন দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি জামালপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গুণি এই সাংবাদিকের মৃত্যুতে, প্রেসক্লাব জামালপুর তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।
আজ বাদ আছর জামালপুর পিটিআই মাঠে জানাজা শেষে তাঁকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সহ-সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুম সাব্বির শোভন, ডেইলী ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরউল্লাহ,জামালপুর অনলাইন জার্নালিষ্ট নের্টওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, যমুনা টিভির সাগর ফরাজি, জামালপুর দিনকালের সম্পাদক সাইদ পারভেজ তুহিনসহ আরো অনেকে।
রিপোর্টার্স২৪/মিতু