| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনাকে ফেরত দিন, নাহলে আ’লীগকে ভারতে নিয়ে যান : রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১২:১৮:২৬:অপরাহ্ন  |  ১২৫৮৫৬৬ বার পঠিত
হাসিনাকে ফেরত দিন, নাহলে আ’লীগকে ভারতে নিয়ে যান : রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে—যত বড়ই নেতা হোক, আইনের ঊর্ধ্বে কেউ নন; অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এখন ভারতকে দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। কারণ বাংলাদেশের আইন ও সংবিধান মেনে শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রদান করা হয়েছে। রাশেদ খান সোমবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

রাশেদ খান আরও বলেন, এই রায় ঘোষণার পর যদি মোদি সরকার মনে করে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক রাখবে না, শুধু হাসিনা ও তাঁর দলের সঙ্গে সুসম্পর্ক রাখবে, সেক্ষেত্রে ভারত সরকারকে বলবো—আপনারা আওয়ামী লীগকে পুরোপুরি ভারতে নিয়ে যান এবং এই আওয়ামী লীগ ভারতে গিয়ে রাজনীতি করুক।

তিনি বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নেই। আগামী পঞ্চাশ বছরেও আ’লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। এ দেশের ছাত্রজনতা—যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে—তারা আর কোনো দিন আ’লীগকে রাজনীতি করার সুযোগ দেবে না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আজকে একটি ঐতিহাসিক দিনে হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে। এতে দেশে আইনের সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ফিরে এসেছে। তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হাসিনার ফাঁদে না পা দেওয়ার জন্য আ’লীগের নিরীহ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

রাশেদ খান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনার গণহত্যাসহ নানান অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারা ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। গণসংযোগের সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪