| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুর সীমান্তে হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১২:৪০:৩৩:অপরাহ্ন  |  ১২৭২৬৪১ বার পঠিত
দৌলতপুর সীমান্তে হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের আলোচিত আরিফ হত্যা মামলায় জড়িত ৩ সন্ত্রাসীকে সোমবার ভোররাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা হলো, উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে শীর্ষ সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী টোকেন(৩৭) ও বিল্লাল হোসেন বিলা (৪৩) এবং ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী সরদারপাড়া গ্রামের ইন্নাত আলীর ছেলে জাহিদুল(৪০)।

গত ২৯ মে পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ মন্ডলের ছেলে মাদক পাচারকারী আরিফ হোসেন (৩০) কে পরিকল্পিত ভাবে হত্যার পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানানো হয়। পরে নিহতের মা হাসিনা খাতুন বাদী হয়ে ৩ সন্ত্রাসীর বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

নিহত আরিফ হোসেনের পরিবার ও পুলিশ জানায়, গত ২৮ মে সন্ধ্যা ৭ টার দিকে টোকেন ও বিল্লাল হোসেন আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ২৯ মে সকালে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় আরিফকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের সদস্যরা আরিফকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনা ধামাচাপা দিতে সড়ক দুর্ঘটনার নাটক সাজায় হত্যাকারীরা। 

এ বিষয়ে দৌলতপুর থানার (ওসি) মো.সোলায়মান শেখ বলেন, আরিফ হত্যা মামলায় ৩জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪