| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১৩:২৭:৪৪:অপরাহ্ন  |  ১২৩২২৯৯ বার পঠিত
রাবিতে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাবি প্রতিনিধি : জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় (রংধনু) অনুষ্ঠিত হয়েছে ‘শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’।

রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানটি শাখা পরিচালক শামীম আহমেদের তত্ত্বাবধানে সঞ্চালনা করেন মুসাদ্দিক মুবিন নাবিল ও ফারহান জামিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসর’র প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, বিশ্ববিদ্যালয় ছাপাখানার প্রশাসক প্রফেসর মাহফুজুর রহমান আখন্দ, সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির পরিচালক প্রফেসর এ বি এম হামিদুল হক। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাইন্ড ম্যারাথন সিজন–২, গণিত অলিম্পিয়াড, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন ও আদর্শ আসরসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে ৮০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪