| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে,স্ত্রী পলাতক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১৫:৫০:০৭:অপরাহ্ন  |  ১২৬২৯৩৪ বার পঠিত
সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে,স্ত্রী পলাতক

বগুড়া প্রতিনিধি: ফ্ল্যাট দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে প্রতারণার মামলায় তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে জামিন চান। বিচারক মেহেদী হাসান তার জামিন না-মন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় তার স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তাতারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার জাহিদুর রহমান তোফা মিলনের বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম।

পুলিশের সাবেক ডিআইজি হামিদুল আলম মিলন বগুড়া শহরের মালতিনগর এলাকার এএসএম ইবনে আজিজের ছেলে। তিনি প্রায় চার দশক পুলিশের বিভিন্ন দায়িত্বে ছিলেন। সদর দপ্তরের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে অবসরে পাঠানো হয়।

কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪