| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালের বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ছুরিকাঘাতে নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১৯:০২:০০:অপরাহ্ন  |  ১২৭৫৬০৯ বার পঠিত
বরিশালের বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ছুরিকাঘাতে নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

নাজমুল হক মুন্না, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৩০) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের স্থানীয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও মিজানুর রহমান দুলাল হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন যুবক রবিউলের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাবুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একাধিক টিম অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার কর্মকর্তা।

নিহত রবিউলের পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এদিকে ছাত্রদল নেতাকর্মীরা রবিউলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনাটির দ্রুত বিচার দাবি করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪