| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে নিজাম হাজারীর বাড়ির ফটকে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১৯:০৮:৫৯:অপরাহ্ন  |  ১২৩২৯০৭ বার পঠিত
ফেনীতে নিজাম হাজারীর বাড়ির ফটকে আগুন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক : ১৭নভেম্বর রাত ৮ টায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেনীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বাড়ির প্রধান ফটকে আগুন দিয়েছেন জুলাই যোদ্ধারা। শহরের মাস্টারপাড়া নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়ির প্রধান ফটাকে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা । ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোস্তফা বলেন, বিক্ষুব্ধ ছাত্ররা কোথায় কী করেছে, এ বিষয়ে পুলিশের কোনো তথ্য নেই তবে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন, তিনি অভিযোগ দিলে পুলিশ তদন্তে যাবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়েও তদন্ত করতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের দিনও বিক্ষুব্ধ ছাত্র–জনতা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর এবং মাস্টারপাড়ায় নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে অগ্নিসংযোগ করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪