| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউমার্কেটের গাউছিয়া মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ২১:৫৫:৪৬:অপরাহ্ন  |  ১২৭৩৩৪৫ বার পঠিত
নিউমার্কেটের গাউছিয়া মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ

রিপোর্টার্স২৪ডেস্ক : রাজধানীর নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কারা এ ঘটনায় জড়িত এবং উদ্দেশ্য কী—তা যাচাই করতে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪