| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের ডিসির দায়িত্ব পেলেন জাহিদুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৬:১৯:১৫:পূর্বাহ্ন  |  ১২৬৪৭৬৬ বার পঠিত
চট্টগ্রামের ডিসির দায়িত্ব পেলেন জাহিদুল ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ মঙ্গলবার ১৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ইতোপূর্বে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবাগত জেলা প্রশাসক দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে একটি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এছাড়াও জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪