| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটালীপাড়া থানায় ককটেল হামলা, তিন কনস্টেবল আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ০৮:৩১:৪২:পূর্বাহ্ন  |  ১২৫০৬৪৭ বার পঠিত
কোটালীপাড়া থানায় ককটেল হামলা, তিন কনস্টেবল আহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল হামলায় তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ হামলা ঘটে।

আহতরা হলেন,নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, আহত পুলিশ সদস্যরা ডিউটিতে থাকার সময় ককটেল বিস্ফোরণে স্প্লিন্টারের আঘাত পান। তবে আঘাতগুলো মারাত্মক নয়, তাই তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

থানার সেকেন্ড অফিসার এসআই মামুন জানান, কোটালীপাড়া থানায় একটি এবং উপজেলা পরিষদে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। উপজেলা পরিষদে হামলায় কেউ আহত হয়নি। ককটেলগুলো উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪